৯ আগস্ট’২০২৩ বুধবার বিকেল ৪টায় দিনাজপুর উচ্চ বিদ্যালয় এর হলরুমে অনুঘটক দিনাজপুর এর সার্বিক সহযোগিতায় এবং কর্মসংস্থান ও জনশক্তি অফিস দিনাজপুর এর সার্বিক অর্থায়নে অভিবাসনকে নিরাপদ ও টেকসই করার ক্ষেত্রে স্থানীয় ভাবে এবং বৃহৎ পরিসরে সেবাসমূহকে উন্নীত করার কৌশল নির্ধারণসহ তামাকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ছাত্র-ছাত্রী/ যুব সমাজের ভূমিকা শীর্ষক “স্কুল প্রোগ্রাম” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ও জনশক্তি অফিস দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল হাকিম প্রামানিক। দিনাজপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ জিয়াউর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিটি ফোর এনজিওস দিনাজপুর-এর সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন শাহ, অনুঘটক এর নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম বাবলু।
দিনাজপুর উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক মোঃ আখতার আহসান এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অনুঘটক-এর পরিচালক মোঃ রিয়াজুল ইসলাম, পিডিবি’র সাবেক ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোঃ এনামুল হক, শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন দশম শ্রেণীর শিক্ষার্থী মোঃ ফয়সাল হোসেন। স্কুল প্রোগ্রামের আলোচনা সভার শেষে মাদক সেবন থেকে নিজেকে বিরত থাকার জন্য মাদক এর বিরুদ্ধে একটি শপথ বাক্য পাঠ এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়।




















