০৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

পাবনার সাঁথিয়ায় যুবলীগকর্মী হত্যা, আটক ২

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (০৯ আগস্ট) দুপুরে উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের চন্দ্রিপুর রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকার মানিক (৫০) ও মনির হোসেন (৩২) নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
নিহত যুবলীগকর্মী জেলার সুজানগর উপজেলার আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়নের বিরাহিমপুর বাজার এলাকার আবু বক্কর শেখের ছেলে শেখ শাহানুর রহমান (৩২)।  তিনি আহম্মদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবলীগের কর্মী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে একটি মেয়ে নিয়ে ঝামেলা দেখে মানিক ও মনিরসহ কয়েকজন এগিয়ে আসে এবং তাদের সঙ্গে শাহানুরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাহানুর মারমুখী হলে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহতবস্থায় তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে নিহতের স্বজনদের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে নিজেদের (যুবলীগ) মধ্যে রাজনৈতিক বিরোধ চলছে। সেই বিরোধের জেরে সকালে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে সুজানগর উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ বলেন, রাজনৈতিক বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। এর আগে ১৪/১৫ জনের একটি গ্রুপ তাকে ওই এলাকায় ডেকে নিয়ে আটকে রেখে মারধর করে। আহতাবস্থায় হাসপাতালে নেবার পথে মারা যায়।
 সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল লতিফ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ইতোমধ্যেই দুইজনকে আটক করা হয়েছে। তদন্তে জানায আবে হত্যার সাথে কারা জড়িত।
ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

পাবনার সাঁথিয়ায় যুবলীগকর্মী হত্যা, আটক ২

প্রকাশিত : ০৮:৫০:০৯ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩