০১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

রাজধানীতে নিরাপত্তা জোরদার র‍্যাবের

রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। শুক্রবার (১১ আগস্ট) র‍্যাব-২’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র এএসপি শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ, শেরেবাংলা নগর, তেজগাঁও এবং তেজগাঁও শিল্প এলাকায় র‍্যাব-২’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপত্তা নিশ্চিতকল্পে দেশব্যাপী নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান সিনিয়র এএসপি শিহাব করিম।

তিনি বলেন, র‍্যাব-২’র আওতাধীন মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ, শেরেবাংলা নগর, তেজগাঁও এবং তেজগাঁও শিল্প এলাকায় বিশেষ রোবাস্ট পেট্রোলের মাধ্যমে পর্যাপ্ত পিকআপ টহল ও মোটরসাইকেল টহল ডিউটিতে মোতায়েন করা হয়।

এসব এলাকায় নিরাপত্তা জোরদার করণে র‍্যাব-২’র অধিনায়ক বিভিন্ন এলাকায় টহলটিমের কার্যক্রমের নিয়মিত তদারকি এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিচ্ছেন।

ভবিষ্যতেও র‍্যাব-২’র আওতাধীন এলাকায় নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

গণতান্ত্রিক সরকারের তথ্য কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে: অধ্যাপক নাহরিন

রাজধানীতে নিরাপত্তা জোরদার র‍্যাবের

প্রকাশিত : ০৭:৩৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩