০৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার পানি বিতরন

সাতকানিয়া উপজেলায় বন্যাকবলিত এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যােগে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার পানি বিতরণ করা হয়েছে।

১১ আগষ্ট (শুক্রবার) সকাল থেকে সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার পানি বিতরণ করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।

এ সময় বন্যা পরিস্থিতির এই দুঃসময়ে সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিরাপদ পানি পান করার আহ্বান জানানো হয়। সাতকানিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মো: মিজানুর রহমান এ কার্যক্রম পরিচালনা করছেন।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাস বলেন, বন্যায় মানুষ পানিবন্দি এলাকায় পানি নামতে শুরু করেছে , তবুও বিশুদ্ধ পানি সংকট রয়েছে। এমন অবস্থায় সবাইকে সতর্ক থাকতে হবে। তড়িৎ ব্যবস্থা হিসেবে আপাতত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ এবং বেশ কিছু ক্ষতিগ্রস্ত এলাকায় খাবার পানি সরবরাহ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বন্যার্তদের সুপেয় পানি নিশ্চিত করা হয়। জেলার ক্ষতিগ্রস্ত এলাকাতেই পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার পানি বিতরণ করা হবে। পানিবাহিত রোগ থেকে মুক্ত থাকতে সবাইকে সচেতনতা অবলম্বন করতে হবে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার পানি বিতরন

প্রকাশিত : ১১:২৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩