মৌলভীবাজার জেলার কুলাউড়ার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলি গ্রামের দুর্গম এক পাহাড়ে বাড়ি বানিয়ে আস্তানা গেড়েছিলো ‘ইমাম মাহদির কাফেলা’।
শুক্রবার (১১ আগস্ট) রাত ৮টা থেকে বাড়িটি ঘিরে রাখে পুলিশ। ভোররাত থেকে শুরু হয় অভিযান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন হিল সাইড’।
শনিবার (১২ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত বাড়িতে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করার খবর পাওয়া গেছে। এর মধ্যে ৩ শিশু, ৬ জন পুরুষ ও ৪ জন নারী।
চার ঘন্টা রুদ্ধশ্বাস অভিযানের পর ১০ জঙ্গী ও ৩ শিশুকে আটক করেছে কাউন্টার টেররিজম ইউনিট। এর ফলে বড় ধরণের বিপদ ও ক্ষয়ক্ষতি থেকে মুক্তি পেয়েছে কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রাম।
অভিযানে মৌলভীবাজার জেলা পুলিশ সার্বিক সহায়তা প্রদান করে। উক্ত জঙ্গি ওই বাড়ি থেকে বিস্ফোরক ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
কর্মধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ বলেন, ‘ওই বাড়িতে থাকা লোকজন অন্য জেলার বাসিন্দা। তারা এখানে এসে বাড়ি বানিয়ে দীর্ঘদিন ধরে থাকছেন। জঙ্গি আস্তানা সন্দেহে শুক্রবার সন্ধ্যা থেকে ওই বাড়ি ঘিরে অভিযান চালায় পুলিশ।’
বিজনেস বাংলাদেশ/একে




















