০৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

হাফিজ হত্যা মামলায় তিন ভাই গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হাফিজ উদ্দিন (৪৭) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তিন ভাইকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
শুক্রবার(১১ আগষ্ট) সন্ধ্যায় র‍্যাব ওই তিন আসামিকে সরাইল থানায় হস্তান্তর করেন। গতকাল শনিবার (১২ আগষ্ট) বিকালে গ্রেপ্তারকৃত তিন ভাইকে জেলহাজতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা বাবুল হোসেন।
গ্রেপ্তারকৃত হলেন, মৃত আমিন মিয়ার ছেলে রায়হান (২৫), সাইফুল (২৭) এবং তফসির (৩০)। ময়মনসিংহ জেলার ভালুকা ও নেত্রকোনা জেলার দুর্গাপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করে র‍্যাব-৯।
উল্লেখ্য গত ৯ মে উপজেলার হরিপুর গ্রামের হরিপুর গ্রামে মুদিদোকানে চুরি নিয়ে সালিসের জেরে ৪ আগস্ট বিকেলে হাফিজকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় তাঁর স্ত্রী শাহানা আক্তার পরদিন ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
বিজনেস বাংলাদেশ/ একে
ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

হাফিজ হত্যা মামলায় তিন ভাই গ্রেপ্তার

প্রকাশিত : ০৪:৩৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩