০৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

প্রতিমাসে বিল দিয়েও গ্যাস পাচ্ছে না সিদ্ধিরগঞ্জের ৪ হাজার পরিবার

প্রতিমাসে বিল প্রদান করলেও গ্যাস পাচ্ছে না সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া, সাহেবপাড়া ও রহিম মার্কেট এলাকার প্রায় ৪ হাজার পরিবার।ভুক্তভোগীরা জানান, এই পরিবারগুলো প্রতিমাসে নির্ধারিত বিল পরিশোধ করলেও বিগত দুই বছর ধরে গ্যাসের সাথে দেখা মেলেনি। কান্দাপাড়া সাহেবপাড়া বাড়িওয়ালা কল্যাণ সমবায় সমিতির সহ সভাপতি শাহ আলম চৌধুরী সিআইপি জানান, আমরা দীর্ঘদিন ধরে ন্যায্যভাবে আমাদের প্রাপ্য গ্যাস প্রাপ্তির জন্য দেন দরবার করে আসছি। ইতোমধ্যে আমরা তিতাস গ্যাসের এমডি, ডিএমডির সাথে একাধিকবার দেখা করে বিষয়টি অবহিত করেছি।আমরা এবিষয়ে স্থানীয় এমপি একেএম শামীম ওসমান দৃষ্টি আকর্ষণ করছি।হাজার হাজার মানুষ নিয়ে মানববন্ধন করেছি।তবু আমাদের সমস্যার সমাধান হয়নি। কান্দাপাড়া সাহেবপাড়া বাড়িওয়ালা কল্যাণ সমবায় সমিতির উপদেষ্টা মো. মোফাজ্জল হোসেন বলেন, আমরা অনেকেই লোন করে বাড়ি করেছি। ব্যাংকের কিস্তি দিতে দিতে হিমশিম খাচ্ছি। তার উপর গ্যাসের বাড়তি বিল বহন করা দুঃসাধ্য হয়ে পড়েছে।তিনি বলেন, প্রতিমাসে বিল দিলেও আমরা আমাদের প্রাপ্য গ্যাস পাচ্ছি না।এই সমস্যা সমাধানে যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সমিতির উপ কমিটির সদস্য সচিব ও সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের রেজিস্ট্রার হাজী আনসার আলী বলেন, গ্যাসের দাবিতে আমরা নানা পদক্ষেপ নিলেও এতে কাংখিত ফল পাওয়া যাচ্ছে না। কান্দাপাড়া পূর্ব উপকমিটির আহবায়ক মো. জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘদিনের এই যন্ত্রণা আর গায়ে সহ্য হচ্ছে না্। তিনি দ্রুত এই সমস্রা সমাধানে বিদ্যুৎ, জালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী ও স্থানীয় এমপি একেএম শামীম ওসমানের কাছে সমস্যার সমাধান চান। কান্দাপাড়া সাহেবপাড়া বাড়িওয়ালা কল্যাণ সমবায় সমিতির সেক্রেটারী প্রভাষক মো. আমির হোসেন বলেন, এলাকাবাসী গ্যাস না পেয়েও গ্যাসের বিল দিতে হচ্ছে।বিল পরিশোধ করেও সিলিন্ডার গ্যাস কিনে ব্যবহার করতে হচ্ছে। ফলে একদিকে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি এলাকায় গ্যাস না থাকায় ভাড়াটিয়ারা চলে যাচ্ছে অন্য এলাকায়। কান্দাপাড়া সাহেবপাড়া বাড়িওয়ালা কল্যাণ সমবায় সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান ভুঁইয়া বলেন, রাঘব বোয়ালরা আমাদের গ্যাস গ্রাস করে নিয়ে যাচ্ছে।কর্মকর্তাদের কাছে অভিযোগ দিলেও তারা সে মোতাবেক কোনো ব্যবস্থা নেয়নি।সেজন্য আমরা ক্ষতিগ্রস্ত।তিনি দ্রুততম সময়ের মধ্যে সুনির্দিষ্ট এলাকার ভুক্তভোগীদের গ্যাস প্রাপ্তির প্রত্যাশা পূরণের আহ্বান জানান।

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

প্রতিমাসে বিল দিয়েও গ্যাস পাচ্ছে না সিদ্ধিরগঞ্জের ৪ হাজার পরিবার

প্রকাশিত : ০৭:০২:১০ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩