০৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মাদারীপুরে ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাদারীপুর জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১২ আগস্ট) দুপুর ১টা ৩০ ঘটিকার সময় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ঢাকা বিভাগে এক লক্ষ বৃক্ষরোপনের অংশ হিসেবে মাদারীপুর জেলায় ১০ হাজার বৃক্ষরোপন কর্মসূচির উদদ্বোধন করা হয়েছে। এ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার, জনাব মো: সাবিরুল ইসলাম। উদ্বোধনকালে তিনি পরিবেশ রক্ষায় ও সুস্থ-সুন্দর জীবনের জন্য বৃক্ষরোপণ ও বৃক্ষের পরিচর্যার উপর গুরুত্বারোপ করেন।

পূর্বনির্ধারিত মাদারীপুর ও শরীয়তপুর জেলা পরিদর্শনের অংশ হিসেবে তিনি আজ মাদারীপুর জেলা পরিদর্শন করেন। মাদারীপুর জেলা প্রশাসন সুত্র জানায়, মাদারীপুর সদর উপজেলার ২০৪ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রোভার স্কাউট ও স্কাউটদের মাঝে বিভিন্ন ফলজ, বনজ চারাগাছ হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন,মাদারীপুর জেলা প্রশাসক, মোহাম্মদ মারুফুর রশিদ খান, পুলিশ সুপার, মাদারীপুর মো: মাসুদুল আলম,উপপরিচালক (স্থানীয় সরকার), মো: নজরুল ইসলাম, মাদারীপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. ওবাইদুর রহমান খান (কালু),মাদারীপুর পৌর মেয়র মো: খালিদ হোসেন ইয়াদ, সদর উপজেলা নির্বাহী অফিসার, মো: মাইনউদ্দিন প্রমূখ।

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

মাদারীপুরে ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত : ০৯:৫২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩