০৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

টাঙ্গাইলে ডিমের আড়তে ভোক্তা অধিদপ্তরের হানা

টাঙ্গাইল শহরের বিভিন্ন বাজারে ডিমের দাম এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি ১১-১২ টাকা থেকে বাড়িয়ে ১৫ টাকা দরে বিক্রি করায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। হঠাৎ করে দাম বাড়িয়ে বিক্রি করায় শহরের দুইটি বাজারে ডিমের আড়তে অভিযান চালিয়ে প্রশাসনিক ব্যবস্থায় ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১৩ আগস্ট) শহরের পার্ক বাজার ও বটতলা বাজারে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম ওই অভিযান পরিচালনা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, টাঙ্গাইল শহরের পার্ক বাজারে তদারকি করে ডিমের বেচাকেনার পাকা রশিদ দেখাতে না পারায় আমজাত ডিমের ঘরকে দুই হাজার টাকা ও আব্দুল ছোবহানের ডিমের আড়তকে দুই হাজার টাকা এবং বটতলা বাজারে তদারকি করে ডিমের মূল্য তালিকা না থাকা ও বেচাকেনার পাকা রশিদ দেখাতে না পারায় বিসমিল্লাহ ফল ভান্ডারকে পাঁচ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে জেলা পুলিশের সদস্য সহযোগিতা করে।

তিনি জানান, অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। বাজারের ব্যবসায়ীদের বিকিকিনির রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে অনুরোধ জানানো হয়।

বিজনেস বাংলাদেশ/ একে

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

টাঙ্গাইলে ডিমের আড়তে ভোক্তা অধিদপ্তরের হানা

প্রকাশিত : ০৩:২৪:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩