০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

নওগাঁয় তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার

নওগাঁয় ইউক্যালিপটাস বাগান থেকে দুই তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলশীরামপুর এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আরিফ হোসেন (১৮) তুলশীরামপুর গ্রামের আব্দুল করিমের ছেলে এবং জনি আক্তার (১৫) একই গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে।

মান্দা থানার (ওসি) মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে তুলশীরামপুর গ্রামের স্থানীয়রা একটি বাগানে মরাদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরাদেহ উদ্ধার করে। এ সময় তাদের পাশে পড়ে থাকা গ্যাসের ট্যাবলেট ও পানির বোতল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে গ্যাস ট্যাবলেট খাওয়ায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।

মরাদেহ দুটি ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিজনেস বাংলাদেশ/ একে

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

নওগাঁয় তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার

প্রকাশিত : ১২:০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩