ঝালকাঠিতে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন বাস-মোটরযান চালানোর দায়ে ৯ জন বাস-মোটরযান চালককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে ঝালকাঠি সদর উপজেলার বরিশাল-খুলনা মহাসড়কের বৈদারাপুর নামক স্থানে নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
ঝালকাঠি জেলা জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিও ডেপুটি কালেক্টর( আরডিসি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংছিং মারমা জানান, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনা মোতাবেক নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে পরিচালিত মোবাইল কোর্টে ৯ টি মামলা রেকর্ডভুক্ত ও ৫ টি মুচলেকা সম্পাদিত হয়েছে। রেকর্ডভুক্ত মামলায় ৯ জন বাস ও মোটরসাইকেল চালককে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন বাস/মোটরযান চালানোর দায়ে ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অপর ৫ জন চালককে আটকের পর মুচলেকামূলে মামলা থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আদালত পরিচালনা করেন ঝালকাঠি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামান হিমু, ঝালকাঠি জেলা জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিও ডেপুটি কালেক্টর( আরডিসি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংছিং মারমা, ঝালকাঠি বিআরটিয়ের মোটরযান পরিদর্শক মন্ডল ও সদর থানার একদল পুলিশ অংশ নেন।
উল্লেখ্য, গত ২২ জুলাই ছত্রকান্দা নামক স্থানে একটি বাস পুকুরে পরে গিয়ে ১৭ জন নিহতের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, অতিরিক্ত যাত্রী বাসে তোলার আশায় এবং অধিক মুনাফার লোভে অতিরিক্ত যাত্রী বাসের তোলার জন্য ঝালকাঠির ছত্রকান্দার বেরপাশা ও ষাটপাকিয়ায় ঝালকাঠি বাস মালিক সমিতি দীঘদিন ধরে চেকপোস্ট বসিয়ে তিন চাকার ছোট যানবাহন আটকে যাত্রীদের হয়রানি, দুব্যবহার, চালকদের মারধর করে সাধারন যাত্রীদের জিম্মি করে আসছে এবং অতিরিক্ত যাত্রী বাসে বহনের কারনে একের পর এক দুঘটনা ঘটছে বলেও অভিযোগ রয়েছে।
বিজনেস বাংলাদেশ/একে




















