ডেমরায় সরকারী নির্দেশনা মোতাবেক সকল এনালগ টিসিবি কার্ডের পরিবর্তে টিসিবি স্মার্ট কার্ড তৈরী করা হবে বলে নির্দেশনা প্রদান করা হয়েছে।
ডেমরার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নোটিশ ঘোষণা করেছেন।
পুরনো টিসিবির কার্ডের ফটোকপি ও অন্যান্য কাগজপত্র সহ কাউন্সিলর কার্যালয়ে এসে জমা দেয়ার জন্য প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ বিষয়ে ৬৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিন সাউদ বলেন,এনালগ কার্ডের পরিবর্তে সরকারী নির্দেশনা মোতাবেক ডিজিটাল কার্ড তৈরির কাজ প্রনয়ন চলছে।টিসিবির কাজ সম্পাদন করতে কোন টাকা লাগবে না, এক্ষেত্রে বাহিরের কোন প্রতারক চক্রের খপ্পরে না পড়ে সরাসরি উপরোল্লিখিত কাগজাদি উল্লেক্ষিত অফিসে এসে স্বহস্তে জমা দিয়ে নাগরিক অধিকার নিশ্চিত করার উদাত্ত আহবান রইলো এবং যারা নির্ধারিত সময়ের মধ্যে কাগজাদি দাখিল করতে ব্যর্থ হবে তাদের টিসিবি কার্ড অদূর ভবিষ্যতে বাতিল বলিয়া গণ্য হইবে বলে জানান তিনি।




















