জামালপুর পৌরসভার রামনগর এলাকায় ডিস লাইনের বিল নিয়ে কথা কাটাকাটির জেরে মালিক পক্ষের হামলায় হাফিজুর রহমান (৩০) নামের এক যুবক নিহত হয়েছে ।
নিহত হাফিজুর জামালপুর পৌরসভার রামনগর সাত রাস্তা মোর এলাকার শাজাহান মিয়ার ছেলে । ঘাতক সৌরভ একই এলাকার শহীদ মিয়ার ছেলে । জানা যায় নিহত হাফিজুর পেশায় মাইক্রোবাস চালক তার তিনটি কন্যা সন্তান রয়েছে ।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহ নেওয়াজ জানান, আজ সকালে জামালপুর পৌরসভার রামনগর সাত রাস্তার মোড় এলাকার মাত্র একশ টাকা ডিস লাইনের বিল নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাফিজুর কে এলোপ্যাথারি কিল ঘুসি দিয়ে আহত করে সৌরভ নামের এক যুবক।
এ সময় স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় সৌরভ। পরে গুরুতর আহত অবস্থায় হাফিজুর কে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।




















