কংগ্রেসম্যানদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য এড কেইস ও অপরজন রিপাবলিকান পার্টির রিচার্ড ম্যাকরমিক। তারা মোট ১১ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েেছন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার সামছু-দৌজা নয়ন জানান, সকাল ৯টায় কংগ্রেসের প্রতিনিধিদল কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের সমন্বয় সংস্থা ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপের অফিসে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমসহ ইউএনের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে কংগ্রেস প্রতিনিধিদল রোহিঙ্গা শিবির পরিদর্শনে যান। সেখানে প্রতিনিধিদল ১২ নম্বর ক্যাম্পে রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন কার্যক্রম, ১১ নম্বর ক্যাম্পে লার্নিং সেন্টার, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই-ভাউচার সেন্টার পরিদর্শন করেন। তিনি আরও জানান, দুপুরে কংগ্রেস প্রতিনিধিদল কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন। বিকেলে কক্সবাজার শহরে অবস্থিত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন অফিসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। কংগ্রেস প্রতিনিধিদল কঙ্বাজার সফরকালে রোহিঙ্গা ক্যাম্প সফর করে রোহিঙ্গাদের আর্থিক অবস্থানসহ সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যুক্তরাষ্ট্রের কংগ্রেস প্রতিনিধিদল
-
জাহেদ হোসেন - প্রকাশিত : ০৮:১৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
- 74
ট্যাগ :
জনপ্রিয়




















