১২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ডেমরায় ছিনতাইকারী সহ ঢাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

রাজধানীর ডেমরায় পুলিশের পৃথক দুটি  অভিযানে ছিনতাইকারী সহ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। রোববার দিনগত রাতে ডেমরা মধ্যবাজার ও কোনাপাড়া ধার্মিক পাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে  ১টি ছোরা, ১টি রড, নাইলনের রশি, ১টি চাকু,১টি হাতুড়ি ও ১টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। এসব ঘটনায় ডাকাত দলের ২/৩ জন সহযোগী সহ ২ ছিনতাইকারী পালিয়ে যায়। গ্রেফতারকৃত ছিনতাইকারী হলো ডেমরা বাজার এলাকায় বসবাসরত নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া ১ নং ওয়ার্ডের মোঃ আব্দুল গাফফারের ছেলে মো. লালচান (১৮)। পলাতক ছিনতাইকারীরা হলো ডেমরা বাজার এলাকার মনিরের ছেলে পাপন ১৮) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন চরপাড়া এলাকার সুবহানের ছেলে শান্ত (১৯)।
গ্রেফতাকৃতরা ডাকাতরা  হলো—ডেমরার ধার্মিকপাড়ায় বসবাসরত শেরপুর সদর থানার মুন্সীরচর এলাকার দুলালের ছেলে তারা (২৮), একই এলাকার বাবুল মোল্লার ছেলে শাওন (২০), একই এলাকার মো. খোরশেদের ছেলে মো. লোকমান হাকীম (২০), একই থানা এলাকার বকচর গ্রামের নুরুর ছেলে মো. হোসেন (২১), সুনামগঞ্জের তাহেরপুর থানার পাগলপুর এলাকার মৃত মনা মিয়ার ছেলে মো. আসকর আলী(৪৬) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আটিপাড়া গ্রামের মৃত শ্রী কালী পথ বিশ্বাসের ছেলে রঞ্জিত বিশ্বাস (৩৬)। এ দুটি ঘটনায় রোববার দিনগত রাতেই ডেমরা থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মোঃ শফিকুর রহমান বলেন, গ্রেফতারকৃতরা ডেমরা থানা ও আশপাশের এলাকায় সংঘবদ্ধভাবে ডাকাতি ও ছিনতাই করে আসছিল বলে তাদের নামে অভিযোগ রয়েছে।
ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

ডেমরায় ছিনতাইকারী সহ ঢাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

প্রকাশিত : ০৮:২০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩