১২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

উলিপুর জাতীয় শোক দিবস পালন

কুড়িগ্রামের উলিপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগ উলিপুর উপজেলা শাখা সহ বিভিন্ন সহযোগী সংগঠন সকাল ৯ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসুচির শুভ সুচনা করে।

উলিপুর শহরের প্রধান প্রধান সড়কে শোক র‌্যালী করার পর উপজেলা কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবীব রানার সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক এম এ মতিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক জয়নাল আবেদীন সহ প্রমখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

উলিপুর জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত : ০৪:৫৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩