জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। শোক দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এরপর কুমিল্লা -৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের এমপি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খানের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি শোক র্যালি বের হয়।
র্যালি টি বুড়িচং বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. শাহআলম চেয়ারম্যান, কুমিল্লা দঃ জেলা আওয়ামী লীগের সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু সালেক সেলিম রেজা সৌরভ, কুমিল্লা দঃ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম বেগ, উপজেলা আ.লীগের সহ সভাপতি আব্দুর রব চেয়ারম্যান, আবু তাহের চেয়ারম্যান, জিএমএন জাকারিয়া, ডা.মুছা, ইন্জি আলামিন, যুগ্ম সম্পাদক এবং উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য মশিউর খান, ময়নামতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ওয়ালী উল্লাহ। আরো অংশ গ্রহণ করেন যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল করিম, ষোলনল ইউনিয়ন চেয়ারম্যান যুবলীগ নেতা হাজী বিল্লাল হোসেন ঠিকাদার, উপজেলা যুবলীগ নেতা হিরো মিজান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা ইন্জি বাছির খান, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক শামীমূল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফারুক খানঁ মেম্বার, আ: কুদ্দুস, বুড়িচং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি নেওয়াজ আলী সর্দার, সাধারণ সম্পাদক মাজেদ মেম্বার, শামিমুল ইসলাম হাবুল, ষোলনল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন মানিক, বাকশীমূল ইউনিয়ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পারভেজ খান, ভারেল্লা দঃ সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, ভারেল্লা উত্তর সাধারণ সম্পাদক আলিফ রায়হান আ: হামিদ, সাংগঠনিক সম্পাদক হাজী দেলোয়ার হোসেন, শাহ কামাল চেয়ারম্যান, এড জামাল হোসেন, রিপন মেম্বার, যুবলীগ নেতা হাজী সেলিম এবং সেলিম এম এ, শ্রমিক লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক তারু মিয়া,জসীম মেম্বার, উপজেলা ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন,সাধারণ সম্পাদক হাসান আহাম্মেদ সুমন,উপজেলা ছাত্রলীগ নেতা আলআমিন, ষোলনল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমন, মোরসালিনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করা হয়।




















