১০:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

বঙ্গবন্ধু হত্যা না হলে দেশ অনেক আগেই উন্নত হতো

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা না হলে দেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো।

মঙ্গলবার দুপুরে শহিদ শাহাবুদ্দিন মিলনায়তনে সিটি কর্পোরেশনের উদ্যোগে ১৫ আগস্ট কালরাতে নিহত জাতির পিতা ও তার পরিবারের সদস্যসহ সব শহিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও নগর ভবন প্রাঙ্গণে গণভোজের উদ্বোধন আয়োজনে এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মসিক মেয়র বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সুখী-সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন দেখতেন। তার স্বপ্নকে ধূলিসাৎ করতে ১৯৭৫ এর এই দিনে তাকে ও তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধুকে এভাবে হত্যা করা না হলে দেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হত।

তিনি আরো বলেন, জাতির পিতার স্বপ্নকে সার্থক করতে হবে। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তব হয়ে উঠবে। এজন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আগামীতে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে।

এসময় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিঞা, প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মো. বুলবুল আহমেদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অসীম সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

বঙ্গবন্ধু হত্যা না হলে দেশ অনেক আগেই উন্নত হতো

প্রকাশিত : ০৭:০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩