বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যােগে বঙ্গবন্ধুর প্রতীকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাতারহাট বন্দর থেকে একটি শোক র্যালী বের হয়ে বন্দরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। র্যালি শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাব আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলুসহ মেহেন্দিগঞ্জ পৌর আওয়ামীলীগ , সহযোগী সংগঠনের মেহেন্দিগঞ্জ উপজেলা ও মেহেন্দিগঞ্জ পৌর শাখা -সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় শোক দিবস ও আলোচনা সভায় শেষে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের প্রতি রুহের মাগফেরাত কামনা দোয়া ও মুনাজাতে এরপরে তবরক বিতারন করেন।
বিজনেস বাংলাদেশ/ bh




















