স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।
এ উপলক্ষে সকাল ১১টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা
ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৫আগষ্ট) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে প্রথমে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,আওয়ামীলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ, কৃষকলীগসহ অন্যান্য সহযোগী ও অঙ্গ সংগঠনের
নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান পুস্পস্তবক
অর্পন করে শ্রদ্ধা জানান।
উপজেলা প্রশাসন আয়োজিত,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনিয়া চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৩(ঘাটাইল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব
আতাউর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম লেবু, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া, ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ
লোকমান হোসেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা(ইউএলও)ডাঃ একেএম আনিছুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আরজু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ তোফাজ্জল হোসেন, আনেহলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার শাজাহান এবং উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা,কর্মচারী ।
মোঃ নূরুজ্জামান মিঞা
ঘাটাইল সংবাদদাতা, টাঙ্গাইল।
০১৭১২৯৫৯৯৫৯




















