জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। বঙ্গবন্ধুর লড়াই ছিল ক্ষুধামুক্ত-দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লড়াই। একাত্তরের পরাজিত শক্তি ভেবেছিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে হত্যার মাধ্যমে আমাদের স্বাধীনতাকে কেড়ে নিবে, বাংলার বুকে ওরা ফেরাবে পাকিস্তানের প্রেতাত্মাকে। তবে, ওরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করতে পেরেছে কিন্তু জাতি ঠিকই বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে এককালের বটমলেস বাস্কেট আজ উন্নয়নের রোলমডেল। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলমের নেতৃত্বে একটি টিম এ পতাকা উত্তোলন করেন। পরে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক আবিদুর রহমান, প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. ইবনে সফি আব্দুল আহাদ, বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর আমান উল্লাহ আমান প্রমুখ।
০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
রক্তদান কর্মসূচির মাধ্যমে রেলওয়ে পূর্বাঞ্চলের জাতীয় শোক দিবস পালিত
-
চট্টগ্রাম ব্যুরো - প্রকাশিত : ০৫:০২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
- 89
ট্যাগ :
জনপ্রিয়




















