০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

যথাযোগ্য মর্যাদায় টঙ্গীতে জাতীয় শোক দিবস উদযাপন

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে পাগাড় ঝিনু মার্কেট, টঙ্গী আশরাফুল উলূম ইসলামিয়া মাদরাসা,পাগাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের এ আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন ৪৩ নং ওয়ার্ড কাউন্সিল মো. খালেদুর রহমান রাসেল,টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক,অধ্যক্ষ মাওলানা এম এ কুদ্দুস ভূইয়া, মুফতি তাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক শেখ সরাফত হোসেন, পাগাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসমিনা মমতাজ, শিক্ষক হাসান, ইসমাইল, আলমগীর, রাকিব প্রমুখ। অনুষ্ঠান শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ, মুক্তিযুদ্ধের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

যথাযোগ্য মর্যাদায় টঙ্গীতে জাতীয় শোক দিবস উদযাপন

প্রকাশিত : ০৫:০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩