স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। শোক দিবস উপলক্ষে অত্র প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ, আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আজ মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে মৈত্রী শিল্পের হল রুমে এ আয়োজন করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) মো. সেলিম খান, কারখানার ব্যবস্থাপক মো.মহসীন আলী, প্রশাসনিক কর্মকর্তা মো. ইউনুস আহমেদ প্রমুখ। অনুষ্ঠান শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ, মুক্তিযুদ্ধের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
১০:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
মৈত্রী শিল্পে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপন
-
কালিমুল্লাহ ইকবাল - প্রকাশিত : ০৫:১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
- 99
ট্যাগ :
জনপ্রিয়




















