রংপুরের পীরগাছায় রাজস্ব বাজেটের আওতায় ২০২৩-২৪ আর্থিক সালে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত পুকুরে মাছ অবমুক্তকরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন।
উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা মৎস্য জরিপ অফিসার রেজাউল কবির বুলবুল, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ওয়াজেদ আলী সরকার, উপজেলা মৎস্য অফিসার মাহবুব-উল-আলম, কাউনিয়া মৎস্য অফিসার ফারজানা আক্তার, ভেটেরিনারি সার্জন মোহাম্মদ আলী, প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান, মহিলা বিষয়ক অফিসার সেলোয়ারা বেগম, খাদ্য অফিসার সুফিয়া সুলতানা সরদার, সমাজসেবা অফিসার এনামুল হক, থানা ওসি (তদন্ত) সেলিমুর রহমান, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার আব্দুল লতিফসহ উপজেলার বিভিন্ন মৎস্য খামারি।
উপজেলা মৎস্য অফিসার মাহবুব-উল-আলম বলেন, রাজস্ব বাজেটের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে জলমহল ও প্রাতিষ্ঠানিক ১৪টি জলাশয়ে কার্প জাতীয় রুই, মৃৃগেল, কাতলা ও দেশীয় প্রজাতির শিং মাছের পোনা ২৮৬ কেজি অবমুক্ত করা হয়।




















