ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ‘সারাবাংলা-৮৮ ফাউন্ডেশন’নামে একটি বন্ধু সংগঠন।
সংগঠনের সদস্যরা মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর, উত্তরা ও কেরানীগঞ্জের কিছু বস্তি এবং কয়েকটি হাসপাতালে দরিদ্রদের মাঝে ২শ’টি মশারি বিতরণ করেছে।
সংগঠনের সদস্যরা জানান, “সারাবাংলা ৮৮ সুখে-দুঃখে পাশাপাশি”-এই স্লোগানকে সামনে নিয়ে এগিয়ে চলছে সংগঠনটি। এই সংগঠনের কাজ ও লক্ষ্য হলো বন্ধুত্ব এবং একে অপরকে সহযোগিতা করা। চ্যারিটি তাদের মূল লক্ষ্য। বাংলাদেশে বর্তমানে দিন দিন ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
সারাদেশে এডিস মশার আক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত ৪৩৫ জন মারা গেছেন। যার মধ্যে শিশুও রয়েছে। দুর্যোগ ও বিপদে দুস্থ মানুষের পাশে এসে দাঁড়ায় সারাবাংলা-৮৮ ফাউন্ডেশন নামে এই বন্ধু সংগঠন। দেশের ডেঙ্গুর এই ভয়াবহ অবস্থা থেকে বাঁচার জন্য সারা বাংলায় ৮৮ ফাউন্ডেশন এই বিশেষ উদ্যোগ নিয়েছে। সারাদেশে তাদের এই কার্যক্রম চলবে বলে আয়োজকরা জানান।




















