চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগের কমিটি বিলুপ্তির দাাবিতে মূল ফটকে তালা দিয়েছে বিশ্বিবদ্যালয়ের শাখা ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন ভি-এক্স ও বিজয় অংশের নেতাকর্মীরা, একইসাথে অনির্দিষ্ঠকালের অবরোধের ঘোষণা দিয়েছে গ্রুপ দুটি।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকাল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দেয় নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস ও সহ সভাপতি প্রদীপ চক্রবর্তী দূর্জয়। শিক্ষা উপমন্ত্রী মহীবুল হাসান চৌধুরী নওফেল এর গ্রুপ বিজয় এবং ভিএক্স গ্রুপটি চট্টগ্রামের সাবেক মেয়র ও মহানগরের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিনের অনুসারী।
এ বিষয়ে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস হোসাইন বলেন, ক্যাম্পাসে ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা ফিরিয়ে আনতে এবং নতুন কমিটি ঘোষণার দাবিতে আমরা মূল ফটক তালা দিয়েছি। আগামীকাল কেন্দ্রীয় ছাত্রলীগের একটি বর্ধিত সভা আছে সেখানে যাতে সভাপতি ও সাধারণ সম্পাদক অংশগ্রহণ করতে না পারে সেজন্য আমরা তালা দিয়েছি।
বিজনেস বাংলাদেশ/ bh




















