সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের সমাজ ও নন্দনতত্ত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১১টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের লেকচার থিয়েটারে এ সেমিনারে সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।
উপাচার্য তাঁর বক্তব্যেতে বলেন আমাদের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত রাখার জন্য বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি এরই অংশ হিসেবে এই সেমিনারের আয়োজন করা হয়েছে। তিনি বলেন নন্দনতত্ত্ব নিয়ে গ্রিসে ও রোমে তাত্ত্বিক আলোচনার সুচনা হলেও ব্যবিলনীয় সভ্যতায়ও নন্দনতত্ত্ব আলোচনার বিষয় ছিল। একই সঙ্গে বাংলা অঞ্চলের নন্দনতত্ত্ব ও মধ্যযুগের ইউরোপের নন্দনভাবনায় সমাজ ভূমিকা রেখেছে কিনা এবিষয়ে গবেষণার প্রয়োজন।
সেমিনারে বাংলাদেশের সমাজ ও নন্দনতত্ত্ব বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন লেখক, সম্পাদক, চলচ্চিত্র বিশেষজ্ঞ ও নৃত্যশিল্পী শ্রী সুশীল সাহা। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ড. মোঃ ফখরুল ইসলাম, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।




















