আনোয়ারায় বরুমছড়া ইউনিয়নের ৩ নং পশ্চিম শীলপাড়া সড়কের থেকে আন্নার আলী খান জামে মসজিদের ঈদগাঁ মাঠে সড়কটি বেহাল দশা। ঝুঁকি নিয়েই চলছিল যানবাহন ও মানুষের যাতায়াত।
জানা গেছে, গ্রামে চলাচলের রাস্তা নিয়ে মানুষের দুর্ভোগের শেষ নেই। বর্ষা মৌসুমে সে দুর্ভোগ আরও বেড়ে যায়। সারাদেশে রাস্তা ঘাটের উন্নয়ন হলেও শীলপাড়া রাস্তা থেকে আন্নার আলী খান জামে মসজিদের ঈদগাঁ মাঠে সড়কটি এখনও সে ছোঁয়া লাগেনি।
সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, গ্রামীণ সড়কটির ইদ ওঠে গিয়ে বড় বড় গর্ত ও খানাখন্দে পরিণত হয়েছে। বৃষ্টি কারণে সড়কের ওপর পানি রয়েছে। লাশের খাটিয়া হাতে নিয়ে ঈদগাঁ মাঠে জানাজা যাওয়া সময় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।
গ্রামের স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, এমনিতেই সড়কটির বেহাল দশা। তার মধ্যে কয়েজ দিনের টানা বৃষ্টি হাওয়ার ফলে অবস্থা আরও খারাপ হয়েছে। উপজেলা কিংবা জেলা শহরে যাতায়াতের এটিই একমাত্র পথ। হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পথে অনেক সময় সড়কের মধ্যেই বড় দূর্ঘটনা ঘটে যাওয়া সম্ভব না রয়েছে। সড়ক দ্রুত সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
বরুমছড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ইউসুফের কাছে সড়ক বিষয় জানা জন্য মুঠো ফোন যোগাযোগ করা হলে তিনি জানান আমি এখন গাড়ি চালাচ্ছি সড়কটি নিয়ে আপনার সাথে পড়ে কথা হবে বলে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
বরুমছড়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরী জানান আমি সরেজমিনে গিয়ে সড়কটি পরিদর্শন করে।প্রয়োজনী ব্যবস্থা নিব।
সড়কটির বিষয়ে জানতে উপজেলা প্রকৌশলী তসলিমা জাহানের মুঠোফোনে কল দিয়ে পাওয়া যায়নি।
বিজনেস বাংলাদেশ/ bh




















