বিজনেস বাংলাদেশ/ bh
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিতে ডুবে তানভীর নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। তানভীর নুরপুর গ্রামের মোঃ জুয়েল মিয়ার ছেলে।
নিহত শিশুর চাচা দুলাল মিয়া বলেন দুপুরে বাড়ির উঠানে তানভীর খেলা করছিল এর এক পর্যায়ে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না আশেপাশে খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে তাকে ভেসে উঠতে দেখা যায়, তখন সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার লুৎফুর রহমান জানান দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ মাসের শিশু তানভীর কে নিয়ে আসে তার স্বজনরা। তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই সে পানিতে ডুবে মৃত্যুবরণ করে।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থানায় ওই শিশুর লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।




















