০২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে চবি এএফ রহমান হলের উদ্যোগে আলোচনা সভা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ এফ রহমান হলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) বেলা ১১টায় হলের মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। এতে মূখ্য আলোচক ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি এ এফ রহমান হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট এসএম মোয়াজ্জেম হোসেন।

চবি উপাচার্য বঙ্গবন্ধু এবং ‘৭৫ এর ১৫ আগস্ট নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ১৫ আগস্ট বাঙালি জাতির জন্য এক বেদনাবিধুর দিন। এদিন হায়নার দল জাতির পিতাকে সপরিবারে হত্যা করে বাংলাদেশকে বিশ্বমানচিত্র থেকে মুছে ফেলার ঘৃণ্য অপচেষ্টায় লিপ্ত হয়েছিল। তাদের এ অপচেষ্টা সফল হয়নি। জাতির পিতার স্বপ্ন পূরণে তারই কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নিরলস পরিশ্রমে উন্নয়ন-অগ্রগতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে: কোন অপশক্তি এর গতিরোধ করতে পারবে না।

ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, বঙ্গবন্ধু ছিলেন এক মহীরুহ বিশ্বনেতা। বাঙালির সুখ, শান্তি, সমৃদ্ধি সর্বোপরি বাঙালিকে শৃংখলমুক্ত করতে তিনি ছিলেন নিবেদিতপ্রাণ এক মহান নেতা। হায়নার দল জাতির পিতাকে সপরিবারে হত্যা করে বাঙালির হৃদয় থেকে তাকে চিরতরে মুছে ফেলার ঘৃণ্য অপচেষ্টায় লিপ্ত হয়েছিল। তাদের সেই অপচেষ্টা সফল হয়নি। জাতির পিতার আদর্শিক চেতনা বাঙালির প্রতিটি শিরা উপশিরায় প্রবাহিত হচ্ছে।

এসময় তিনি তরুণ সমাজকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত থেকে জ্ঞান-গবেষণায় অধিকতর মনোযোগী হয়ে আলোকিত মানুষ হয়ে গড়ে উঠার আহবান জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন হলের আবাসিক শিক্ষক আফজালুর রহমান। এতে চবি রেজিস্ট্রার, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, হলের আবাসিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে চবি এএফ রহমান হলের উদ্যোগে আলোচনা সভা

প্রকাশিত : ০৭:৫৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩