০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

রাজৈরে বিপুল পরিমান নকল প্রসাধনী উদ্ধার, স্বামী স্ত্রীকে ৫০ হাজার টাকা জরিমানা

মাদারীপুরের রাজৈরে চায়না কোম্পানীসহ বিশ্বের নামিদামি ব্রান্ড এর নকল প্রসাধনী তৈরীর কারখানা সন্ধান মিলেছে । সোমবার বিকালে উপজেলার আলমদস্তার এমারত মীরের বাড়িতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এ সন্ধান পায় । এসময় বিপুল পরিমান প্রসাধনী উদ্ধার করে । পরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপমা ফারিসা কারখানার মালিক স্বামী এমারত মীর ও তার স্ত্রী ফ্লোরাকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন । উদ্ধারকৃত নকল প্রসাধনী বুলডোজার দিয়ে ধবংস করা হয় ।
সেনেটারী ইন্সপেক্টর নুরুজ্জামান জানায়, এ নকল কারখানায় সেভিংফোম, সেম্পু, হেড এন্ড সোলজার, সানসিল্ক, ডোপ পেনটিনসহ বিশ্বের নামিদামি ব্রান্ডের বিপুল পরিমান প্রসাধনী উদ্ধার করা হয় । পরে বুলডোজার দিয়ে উদ্ধারকৃত ওই নকল প্রসাধনী ধবংস করা হয় ।

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপমা ফারিসা জানান, গোপন সূত্রে খবর পেয়ে এ অভিযান পরিচালনা করি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

“আমাদের মাদক বিক্রির টাকা সবার রক্তের সঙ্গে মিশে গেছে”-ভাইরাল ভিডিও ঘিরে কালীগঞ্জে তীব্র প্রতিক্রিয়া, মাদকবিরোধী আন্দোলনে যুবসমাজের জোরালো অবস্থান

রাজৈরে বিপুল পরিমান নকল প্রসাধনী উদ্ধার, স্বামী স্ত্রীকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ০৭:৫৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩