০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

পরশুরামে ইউএনওকে মুক্তিযোদ্ধাদের বিদায়ী সম্বর্ধনা

পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা শমসাদ বেগম পদোন্নতি পেয়ে পরিকল্পনা কমিশনে বদলী হয়েছেন। পরশুরাম উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ গতকাল বিদায়ী ইউএনওকে সম্বর্ধনা দিয়েছে। এ উপলক্ষে পরশুরাম অফিসার্স ক্লাবে বেলা ১১টায় অয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, পরশুরাম উপজেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার কামাল উদ্দিন খোন্দকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কামাল উদ্দিন মজুমদার। বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হুমায়ুন শাহরিয়ার, বীর মুক্তিযোদ্ধা সুবেদার মনির উদ্দিন, যাচাই বাছাই কমিটির সভাপতি মীর আহমেদ মজুমদার, সুবেদার মিজানুর রহমান, নজরুল ইসলাম, নুর উল্লাহ চৌধুরী, আবুল কাশেম চৌধুরী, সোনালী ব্যাংক লিমিটেড, পরশুরাম শাখার ম্যানেজার অভিজিত পাল, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি মতিউর রহমান মজুমদার, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ খুরশীদ আলম ও সম্পাদক মো: ফরিদ উদ্দিন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আরো অনেক মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ তাঁদের বিভিন্ন কাজে ইউএনও’র অকুণ্ঠ সহযোগিতার প্রশংসা করেন। সৈয়দা শমসাদ বেগম বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমার বয়স যখন ছয় বছর তখন আমার বাব মারা যান। আমি বাবার মতোই আপনাদের সম্মান করেছি এবং আপনাদের সকল প্রয়োজনে শতভাগ সহযোগিতার চেষ্টা করেছি। তিনি সবার কাছে দোয়া চান এবং মুক্তিযোদ্ধারাও তার পেশাগত উন্নতির জন্য দোয়া করেন। অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা বিদায়ী ইউএনওকে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন।

ট্যাগ :
জনপ্রিয়

‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের

পরশুরামে ইউএনওকে মুক্তিযোদ্ধাদের বিদায়ী সম্বর্ধনা

প্রকাশিত : ০৫:২৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩