শেরপুর বসতবাড়ির আঙ্গিনায় পরিত্যক্ত দুই শতক জমিতে নাগিস বেগম নামক এক নারী কৃষানী গড়ে তুলেছেন পুষ্টি বাগান। এতে তার পরিবারের সদস্যদেরকে পুষ্টি খাদ্য নিয়ে ভাবতে হচ্ছে না। বাজার থেকে টাকা- পয়সা দিয়ে কীটনাশকযুক্ত পুষ্টি সবজিও কিনতে হচ্ছে না। ফলে মিটছে চাহিদা, তিনি সবজি চাষে সাফল্য জন্য প্রশিক্ষণ নিয়ে তার বাগানে বিষমুক্ত জৈব-সার ব্যবহার করে পুঁইশাক, লালশাক,কলমিশাক,ডাটাশাক সহ বিভিন্ন ধরনের সবজির চাষাবাদ করছেন। জানাগেছে, শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদী গ্ৰামের নারী কৃষানী নাগিস বেগম সম্প্রীতি সরকারের “স্মার্ট নিউট্রিশন মডেল গ্ৰাম”(মডেল পুষ্টি গ্ৰাম) শীর্ষক প্রকল্পের উদ্যোগে প্রশিক্ষণ নিয়ে নিজেকে বদলে ফেলেছেন। তিনি ২১ আগস্টে শেরপুর জেলা জেলা কৃষি বিভাগের হলরুমে অনুষ্ঠিত, কৃষি বিষয়ক বাজার সম্পকীয় অংশিজনদের নিয়ে কর্মশালায় উপকারভোগী হিসেবে তার বক্তব্যে জানায় তার পুষ্টিবাগানের গল্প। জানাগেছে প্রাপ্তিক মানুষের জন্য পুষ্টি সমৃদ্ধ বৈচিত্র্য পূর্ণ খাবারের সহজলভ্যতা নিশ্চিতে জাতীয় পুষ্টি পরিকল্পনার আওতায় জেলা পুষ্টি প্ররিকম্পনার বাস্তবায়নের অংশ হিসেবে তিনটি গ্ৰামকে মডেল হিসেবে ধরে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উদ্যোগে বাস্তবায়নে একসঙ্গে কাজ করছে সরকারের কৃষি সম্প্রসারণ বিভাগের প্রাণিসম্পদ, মৎস্য, জনস্বাস্থ্য প্রকৌশলী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা স্থানীয় সরকার সহ- ২২টি সরাসরি সংস্থা সহযোগিতা দিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘ। নার্গিসের মতো সূর্যদীর আরও ১১৯ জন নারী – পুরুষ এর প্রশিক্ষণ পেয়েছেন। সূর্যদী সহ পাশের দুই গ্ৰাম ডুবারচর ,চারকারচর নিয়ে প্রশিক্ষণমূলক এ প্রকল্পেটি বাস্তবায়িত হচ্ছে। প্রতিটি গ্ৰাম থেকে ১২০ জন করে ৩৬০টি পরিবার যুক্ত হয়েছে এ প্রকল্পে। নাগিস বেগম জানায়, যে দুই বছর আগে তার স্বামী হারিয়েছেন। মেয়েকে বিয়ে দেওয়ার পর একমাত্র ছেলেকে নিয়েই সংসার। তার পরিবারের সংসার পরিচালনার মূল উৎস হিসেবে তাঁর বসতবাড়ির আঙ্গিনায় পুষ্টি বাগান থেকে এবং গরু, ছাগল, হাঁস, মুরগির পালন করে তার সংসার পরিচালনা করেন এবং তিনি সমাজে বা গ্রামের স্বাবলম্বী হয়েছেন।
০২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
শেরপুরে বসতবাড়ির আঙ্গিনায় পুষ্টি বাগান,নাগিস বেগমের মিটছে চাহিদা
-
মোঃ আমিনুল ইসলাম (শেরপুর) - প্রকাশিত : ০৯:০০:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- 101
ট্যাগ :
জনপ্রিয়




















