১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

পিরোজপুরে শোক দিবস উপলক্ষে সরকারি চাকুরিজীবী কল্যাণ পরিষদের দোয়া মাহফিল

জাতীয় শোক দিবস ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে পিরোজপুর জেলা সরকারি চাকুরিজীবী কল্যাণ পরিষদ (১১-২০ গ্রেড)। শনিবার বিকালে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা সরকারি চাকুরিজীবী কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ শামসুদ্দোহার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সরকারি চাকুরিজীবী কল্যাণ পরিষদের সহ-সভাপতি মোঃ মামুন শিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ আখিরুজ্জামান রাজু, কার্যনির্বাহী সদস্য মোঃ মনিরুল ইসলাম জাকির, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সহ সাধারণ সম্পাদক মোঃ কাওসার হোসেন, সদস্য কৃষ্ণা সুতার, সহ-সভাপতি লিটন কৃষ্ণ করসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবসহ তাদের পরিবারের সকল নিহত এবং মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জেম ক্কারী আব্দুল মতালেব।

ট্যাগ :
জনপ্রিয়

‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের

পিরোজপুরে শোক দিবস উপলক্ষে সরকারি চাকুরিজীবী কল্যাণ পরিষদের দোয়া মাহফিল

প্রকাশিত : ০৮:৪২:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩