১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যোগে মেধা বৃত্তি, সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী এবং অনুদান প্রদান 

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে জেলা পরিষদের আয়োজনে
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও শোকাবহ আগষ্ট মাস স্মরণে মৌলভীবাজার জেলার বিভিন্ন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ১৪ লক্ষ টাকা মেধা বৃত্তি প্রদান, অবহেলিত ও দরিদ্র নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে পূর্ববর্তী বছরের মতো  ১০০ টি সেলাই মেশিন এবং যুবক ও যুব মহিলাদেরকে ৩ মাস ব্যাপি প্রশিক্ষণের সনদ পত্র বিতরন করা হয়েছে। এছাড়াও মৌলভীবাজার পাবলিক লাইব্রেরী উন্নয়নের জন্য ৫০ হাজার টাকা, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজারের উন্নয়নের জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান, জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনকে খেলাধুলার সামগ্রী প্রদান, পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটি কমলগঞ্জ উপজেলা শাখার কম্পিউটার ক্রয়ের জন্য ২৫ হাজার টাকা এবং একজর দরিদ্র অসহায় ব্যক্তিকে  চিকিৎসার জন্য ২০ হাজার টাকার চেক প্রদান  করা হয়েছে।
মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক হাজী “মিছবাহুর রহমান” এর সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা “জসিম উদ্দিন মাসুদ” এর সঞ্চালনায় উক্ত বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন “বাংলাদেশ আওয়ামিলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক”, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য (মৌলভীবাজার – রাজনগর) নেছার আহমেদ, মৌলভীবাজারের পুলিশ সুপার মনজুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে, জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক (রাজস্ব) আবুল হোসেন , মৌলভীবাজারের পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ। এসময় আওয়ামিলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা – কর্মীবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন ।
ট্যাগ :
জনপ্রিয়

‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের

মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যোগে মেধা বৃত্তি, সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী এবং অনুদান প্রদান 

প্রকাশিত : ০৯:১৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩