১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

চট্টগ্রামের লোহাগাড়ায় স্মরণকালের ভয়াবহ ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দুই বান ঢেউটিন ও নগদ ছয় হাজার করে টাকা বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ উল্যাহ`র সভাপতিত্বে এবং জেলা পরিষদ সদস্য ও স্থানীয় সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরীর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া,কলাউজান ইউপি চেয়ারম্যান এম.এ ওয়াহেদ, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ সহ অন্যানারা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

প্রকাশিত : ০৪:৪৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩