১২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

অতিবৃষ্টিতে চবির শাটল বন্ধ : ২২ বিভাগের পরীক্ষা স্থগিত

অতিবৃষ্টির কারণে শাটল ট্রেনসহ চট্টগ্রামের অন্যান্য যান চলাচল বন্ধ থাকায় রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২২ বিভাগের ২৪টি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। অতি বৃষ্টিতে পানিতে ডুবে গেছে চট্টগ্রামের ফতেয়াবাদ স্টেশন। ফলে শহর থেকে কোনো শাটল ট্রেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দ্যেশে ছেড়ে যায়নি।

অন্যদিকে বৃষ্টিপাতে হাটহাজারীর নন্দীরহাট এলাকা প্লাবিত হওয়ায় চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কে যান চলাচলও বন্ধ রয়েছে। এতে ক্যাম্পাসে পৌঁছাতে দুর্ভোগে পড়েন শিক্ষক-শিক্ষার্থীরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, দর্শন, নৃবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, ফারসি ভাষা ও সাহিত্য, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, রসায়ন, সমুদ্রবিজ্ঞান, পালি, ইসলামিক স্টাডিজ, ইংরেজি, সংষ্কৃত, শিক্ষা ও গবেষণা, আরবি, মার্কেটিং, যোগাযোগ ও সাংবাদিকতা, মনোবিজ্ঞান, অ্যাকাউন্টিং, ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স, ফাইন্যান্স, উদ্ভিদবিজ্ঞান এবং পদার্থবিদ্যা বিভাগের আজকের পরীক্ষাগুলো আজ স্থগিত করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

অতিবৃষ্টিতে চবির শাটল বন্ধ : ২২ বিভাগের পরীক্ষা স্থগিত

প্রকাশিত : ০৭:২৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩