১২:০৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

দুদক এনফোর্সমেন্ট ইউনিট ৫ অভিযোগে ২টি অভিযান পরিচালিত

  •  মাসুদ রানা
  • প্রকাশিত : ০৯:২২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
  • 64

দূর্নীতি দমন কমিশন (দুদক) ১ম অভিযান অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, টাঙ্গাইল পৌরসভা-এর বিরুদ্ধে জন্ম নিবন্ধন সনদ সংশোধন বাবদ সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ দাবির অভিযোগের প্রেক্ষিতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে টাঙ্গাইল পৌরসভার মেয়র ও নির্বাহী কর্মকর্তার সাথে টিম কথা বললে তারা জানান যে, বর্তমানে জন্ম নিবন্ধনের জন্য সেবাগ্রহীতারা নিজেরাই অনলাইনে আবেদন করতে পারেন এবং পৌরসভার পি.ডি.সি সেন্টারে গিয়েও ফি প্রদান করে আবেদন করতে পারেন। তবে বর্তমানে সার্ভার সমস্যার কারনে সেবা গ্রহীতাদের সেবা পেতে বিলম্ব হচ্ছে।সেবা গ্রহীতাদের সেবা নির্বিঘ্ন করতে উক্ত পৌরসভায় সিটিজেন চার্টার দেওয়ালে টাংগানোর পরিবর্তে কার্যালয়ের উন্মুক্ত স্থানে টাংগানোর পরামর্শ দেওয়া হয়। পৌরসভা কর্তৃপক্ষ সেবা নির্বিঘ্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন মর্মে টিমকে আশ্বস্ত করেন। ২য় অভিযানে পরিচালক, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, কিশোরগঞ্জ এর বিরুদ্ধে হাসপাতালের রোগীদের খাবার ও ঔষধ সরবরাহে দরপত্র আহবান করে সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ প্রদান না করে দুইবার দরপত্র বাতিল করে দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। এনফোর্সমেন্ট টিম হাসপাতালের খাবার প্রস্তুত ও সরবরাহ কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং টেন্ডার অনুযায়ী নির্ধারিত ডায়েট চার্টের সাথে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহকৃত পণ্যের ওজন ও গুনগত মানে গড়মিল পায়। অভিযানকালে শুধুমাত্র পথ্য সরবরাহের জন্য আহবানকৃত দরপত্র দুইবার বাতিল করার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। বর্তমানে তৃতীয় দরপত্রের ক্ষেত্রে দরপত্র উন্মুক্তকরণ কমিটির রিপোর্ট প্রস্তুতের কাজ চলমান রয়েছে।সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত রিপোর্ট দাখিল করবে।

ট্যাগ :
জনপ্রিয়

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

দুদক এনফোর্সমেন্ট ইউনিট ৫ অভিযোগে ২টি অভিযান পরিচালিত

প্রকাশিত : ০৯:২২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩