১২:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

সাংবাদিক সফিউল আলমের মৃত্যুতে জেলা প্রেসক্লাবের শোক 

দৈনিক আমার সংবাদ  ও বাংলাদেশ টুডের কক্সবাজার প্রতিনিধি সফিউল আলম ইন্তেকাল করেছেন। তিনি রোববার (২৭ আগস্ট) সকাল ৭টার দিকে চট্টগ্রামস্থ ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)
সফিউল আলম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। জেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী, সিনিয়র সহসভাপতি ফরিদুল আলম শাহীন, সাধারণ সম্পাদক এইচএম এরশাদ,যুগ্ম সম্পাদক আবছার কবির আকাশ,সহ সম্পাদক মো:আমিন উল্লাহ, সাংগঠনিক সম্পাদক তৌহিদ বেলাল,অর্থ সম্পাদক জাহেদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম,সাংস্কৃতিক সম্পাদক শামশুল আলম শ্রাবণ, আইসিটি সম্পাদক কামরুল হাসান মামুন সহ সকল নেতৃবৃন্দ , মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এই বিবৃতি প্রদান করেন।
আমরা কক্সবাজার জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।
তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, তিন কন্যা, স্ত্রী, ভাইসহ অনেক স্বজন রেখে গেছেন।
আজ রোববার আছরের নামাজের পর পেকুয়ার মগনামা মহুরিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
সফিউল আলম ১৯৭৭ সালে ২৮ নভেম্বর বর্তমান পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মহুরী পাড়ায় জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা ওসমান গণি, মাতা সাজেদা বেগম।
সফিউল আলম ২০১১ সালে গণমাধ্যমে কাজ শুরু করেন। কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক দৈনন্দিন পত্রিকায় কাজ শুরু করা এই সাংবাদিক পত্রিকাটি সর্বশেষ ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে ছিলেন। তিনি জাতীয় দৈনিক দি বাংলাদেশ টুডে এবং দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত অবস্থায় না ফেরার দেশে চলে যান।
ট্যাগ :
জনপ্রিয়

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

সাংবাদিক সফিউল আলমের মৃত্যুতে জেলা প্রেসক্লাবের শোক 

প্রকাশিত : ০৯:২৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩