বগুড়া শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়ন পরিষদে পল্লী বিদ্যুত সমিতির ২ এর উদ্বুদ্বকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শেখ হাসিনা উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এ স্লোগানকে সামনে রেখে ২৭ আগষ্ট রবিবার দুপুর ১ টায় সময় শেরপুর বিশালপুর ইউনিয়ন পরিষদ হল রুমে শেরপুর জোনাল অফিসের আয়োজনে পল্লী বিদ্যুত সমিতির ২ এর উদ্বুদ্বকরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান মজনু।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিশালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খাঁন, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির ২ এর পাওয়ার ইউজ কো অর্ডিনেটর জহুরুল আহসান সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া পল্লী বিদ্যুৎ ২ এর জেনারেল ম্যানেজার আমজাদ হোসেন, শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শেরপুর পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম প্রকৌশলী অতীন্দ্রনাথ, বগুড়া জোনাল বগুড়া পল্লী বিদ্যুৎ এর পাওয়ার ইউজ কো অর্ডিনেটর আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির (ড্যানি), সাধারণ সম্পাদক সাদায়েত জামান নিহাল সহ ইউনিয়ন পরিষদের সদস্য ও অত্র এলাকার পল্লী বিদ্যুৎ এর গ্রাহক বৃন্দ।




















