চট্টগ্রাম (১৫) সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবুরেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী বলেছেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ দেশ ও জাতির এক অম্লান স্মৃতি। ১৯৭৫ সালের ১৫ আগষ্টের কালো রাতে কুখ্যাত নরপশু ঘাতকচক্র সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করলেও হত্যা করতে পারেনি বঙ্গবন্ধুর আদর্শ ও অবদানকে। ওই আদর্শ ও অবদানে উজ্জীবিত হয়ে তাঁর সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পিতার আত্মত্যাগে অর্জিত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশকে বিশ্বের মাঝে প্রশংসীত ও নন্দিত করেছেন।
তারই ধারাবাহিকতায় তিনিও শেখ হাসিনার উন্নয়নমুখী রাজনীতির অগ্রযাত্রায় তাঁর আসন চট্টগ্রাম-১৫ কে সাজিয়েছিলেন। কিন্তু ভয়াবহ বন্যায় তাঁর সাজানো বাগান লন্ডভন্ড করে দিয়েছে। দূর্গত এলাকার মানুষের পুনর্বাসনে প্রধানমন্ত্রীর সহযোগিতায় তিনি তাঁর কাজ অব্যাহত রাখবেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তথা জননেত্রী শেখ হাসিনা নিজের সুখ-শান্তি বিজর্সন দিয়ে স্বজনহারা শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধশালী করে বিশ্বের কাছে প্রশংসীত করেছেন।
গতকাল বিকেলে লোহাগাড়া উপজেলার বটতলী মোটর ষ্টেশনস্থ সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টারে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত উপজেলার সর্ববৃহত্তম বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদৎ বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্ত ছিলেন মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্যা মিসেস রিজিয়া রেজা চৌধুরী।
আওয়ামীলীগ নেতা মিয়া মোহাম্মদ শাহজাহান, এস.এম জব্বার ও মিজানুর রহমান মিজানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রী নিবাস দাশ সাগর, আওয়ামী লীগ নেতা এইচ.এম গণি সম্রাট, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জহির উদ্দীর, পদুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জহির উদ্দীন, পুটিবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, মহিলা আওয়ামীলীগ নেত্রী জেসমিন আক্তার, জাতীয় শ্রমিকলীগ নেতা নুরুল হক নুনু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফুর রহমান চৌধুরী প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে আওয়ামী লীগ , যুবলীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন উল্লেখ্য, অনুষ্টানের কর্মসূচীতে ছিল খতমে কোরআন, শোক র্যালী, দোয়া মাহফিল, মুনাজাত ও মেজবান।





















