০১:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

সিলেটে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। যা কয়েক সেকেন্ড পর্যন্ত স্থায়ী ছিল। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১টা ১৪ মিনিটে হয় এই ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ছিলো ৪ দশমিক ৬।

সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সিলেটের জৈন্তাপুর থেকে ১৮ কিলোমিটারের দূরে ভারতের ডাউকিতে ভূমিকম্পের উৎপত্তি স্থান।

ভূমিকম্পের সময় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

নগরের বাসিন্দারা বলছেন, ভূমিকম্পে বেশ জুড়েই ধাক্কা দেয় এবং বেশ কয়েক সেকেন্ড এটি স্থায়ী ছিল।

ভূমিকম্পের কারণে নগরবাসীর মনে আতঙ্ক দেখা দেয়। নগরের বাসিন্দাদের অনেকে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় নেমে আসেন।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট (সোমবার) রাত ৮ টা ৪৯ মিনিটের দিকে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার কাছাকাছি বলে জানা যায়। রিখটার স্কেলে যার মাত্রা ৫ দশমিক ৫।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

মরক্কোর বিদায়ে অঝোরে কাঁদলেন নোরা

আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

প্রকাশিত : ০৪:১৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩