১০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

ডাসা‌রে পাকা রাস্তার কাজের শুভ উদ্বোধন করলেন ইউএনও

মাদারীপুর জেলার ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের ৯ নং ওয়া‌র্ডের বেতগ্রাম থে‌কে জা‌হিদ মেন্বা‌রের বা‌ড়ি পর্যন্ত পাকা রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ৫৬ লাখ টাকা ব্যয়ে ২৯ আগস্ট এ রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ডাসার উপ‌জেলার নির্বাহী অ‌ফিসার কা‌নিজ আফ‌রোজ। এ সময় তিনি নিজ হা‌তে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব্বই দশ‌কের সা‌বেক ছাত্রলীগ নেতা ও বি‌শিষ্ট ব‌্যবসায়ী ঠিকাদার সৈয়দ নুরুজ্জামান বাবু , ঠিকাদার সৈয়দ বিপ্লবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বি‌শিষ্ট ঠিকাদার সৈয়দ নুরুজ্জামান বাবু জানান, ৫৬ লাখ টাকা ব্যয়ে প্রায় ৭৫০ মিটার রাস্তার কাজটি করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ETI ইন্টারন‌্যাশল এবং এর বাস্তবায়ন করছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন পর হলেও রাস্তাটির কাজ হচ্ছে এটা শুনে আমরা অনেক খুশি। রাস্তাটির কাজ সম্পন্ন হলে এলাকার প্রায় লক্ষাধিক মানুষের দুর্ভোগ লাঘব হবে। ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবি ছিল পাকা রাস্তা‌টি ভে‌ঙ্গেচু‌রে ব‌্যবহা‌রে অ‌যোগ‌্য হ‌য়ে প‌রে‌ছি‌লো। আজ এই রাস্তার কাজের উদ্বোধনের মাধ্যমে মানুষের সেই দাবি পূরণ হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

ডাসা‌রে পাকা রাস্তার কাজের শুভ উদ্বোধন করলেন ইউএনও

প্রকাশিত : ০৯:১৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩