বুড়িচংয়ে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় উপজেলা সদরের বেশিরভাগ রাস্তার অবস্থা বেহাল। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন বুড়িচংসহ আশপাশের উপজেলার মানুষ।সরেজমিন গিয়ে দেখা গেছে, রাস্তাগুলোর ইট উঠে গিয়ে ছোট-বড় খানাখন্দে পরিণত হয়েছে। অনেক জায়গায় রাস্তার দু’ধারের মাটি সরে গিয়ে রাস্তাগুলো ভেঙে পড়েছে। ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানগাড়ি,সিএনজি ও মোটরসাইকেল আরোহীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলো ডুবে যায় ।স্থানীয়রা জানান, উপজেলা সদরে অবস্থিত ৩নং বুড়িচং সদর ইউনিয়ন পরিষদে প্রবেশের রাস্তাটি সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়।এতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।বুড়িচং সদরে বাড়ি ভ্যানচালক খোরশেদ আলম। ভ্যান চালিয়েই চলে তার সংসার।রাস্তা নিয়ে তার অভিযোগ, রাস্তার উন্নয়নে কোটি কোটি টাকার বাজেট হয়, কিন্তু রাস্তা ঠিক হয় না। আজ রাস্তা ঠিক করলে, কালকেই তা আবার নষ্ট হয়ে যায়। ভাঙা রাস্তার কারণে ভ্যানটানা খুব কষ্ট হয়। একটু ভারী মাল থাকলে গাড়ি উল্টে যায়।দুদিন পর পর রাস্তা ঠিক করে, আবার নষ্ট হয়ে যায়। ট্রাক চলাচলের কারণে ইট উঠে জায়গায় জায়গায় গর্ত হয়ে আছে। তারমধ্যে একটু বৃষ্টি আসলে সব ডুবে যায়। মানুষ শান্তি মতো চলাচল তো দূরের কথা, বাজারঘাটও ঠিকভাবে করতে পারে না।’এ বিষয়ে বুড়িচং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন হক বলেন, ‘ভোগান্তির কথাটি আমরা জানি। এই মুহূর্তে কোনো বরাদ্দ না থাকায় রাস্তাটি কবে নাগাদ ঠিক করা হবে তা সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে আমাদের মাথায় আছে আমি নিজ অর্থায়নে আপাতত চলাচলের ব্যবস্হা করে দিয়েছিলাম,এখন আবার অনুপযোগী হয়ে গেছে। এবারের নতুন বাজেটে কিছু একটা করার চেষ্টা করবো।এরই পরিপ্রেক্ষিতে ৩০ আগস্ট ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন উপজেলা আইন শৃঙ্খলা ও মাসিক মিটিং শেষে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার এবং উপজেলা ইঞ্জিনিয়ার আলিফ আহমেদ অক্ষর কে নিয়ে এসে রাস্তাটি পরিদর্শন করেন।রাস্তাটিকে পরিকল্পনা মোতাবেক দ্রুত সংস্কারের নির্দেশ দেন উপজেলা চেয়ারম্যান।এসময় উপস্থিত ছিলেন বুড়িচং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু বিষ্ণু ভট্টাচার্য,সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বাছির খান,মিজানুর রহমান,যুবলীগ নেতা হিমেল খান, ফারুক খান মেম্বার সহ প্রমুখ।
১০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
বুড়িচংয়ে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিলেন উপজেলা চেয়ারম্যান
-
মোঃ শামীম হোসেন, বুড়িচং - প্রকাশিত : ০৭:৫৫:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
- 108
ট্যাগ :
জনপ্রিয়




















