১০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

পাবনার সাঁথিয়া নাগডেমরা আওয়ামী লীগের পক্ষে হিন্দু সম্প্রদায় ঐক্যবদ্ধ

পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়ন এর সোনাতলা উচ্চ বিদ্যালয় মাঠে ২৯ আগস্ট মঙ্গলবার বিকেলে জামায়াত বিএনপির সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মহাসমাবেশ করা হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পীকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি।
ইউনিয়ন আওয়ামী লীগ(খ) শাখার সভাপতি আবু সালেকের সভাপতিত্ব ও যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল আলিম মন্ডলের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,এ্যাড.বেলায়েত আলী বিল্লু সহ-সভাপতি,পাবনা জেলা আওয়ামীলীগ। হাসান আলী খান সভাপতি সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগ। সাঁথিয়া পৌর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র মাহবুবুল আলম বাচ্চু সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।ইউনিয়নের সকল ওয়ার্ড মহল্লা থেকে মিছিলে এসে জনসমুদ্রে রূপান্তরিত হয় সমাবেশ।
সমাবেশে ইউনিয়ন যুবলীগ নেতা মানিক ঘোষ এর নেতৃত্বে হিন্দু সম্প্রদায়ের জনগোষ্ঠী একটি বিশাল মিছিল নিয়ে সভা মঞ্চে উপস্থিত হয়। এসময় তারা স্লোগানে স্লোগানে জানান দেয় নৌকার পক্ষে ঐক্যবদ্ধ আছেন তারা। যুবলীগ নেতা মানিক ঘোষ বলেন,এই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এ্যাড: শামসুল হক টুকু এমপি। বর্তমান সংসদের ডেপুটি স্পিকার এর দায়িত্ব পালন করছেন। এ আসন থেকে যারাই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা সকলেই সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। আসন্ন সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনা ১ আসন থেকে যাকে নৌকা মার্কা প্রতীক দিবে আমরা হিন্দু সম্প্রদায়ের লোকজন সেই প্রার্থীকে বিপুল ভোট দিয়ে বিজয়ী করবো। ডেপুটি স্পীকার শামসুল হক টুকু সাহেব তার নির্বাচনী এলাকায় অনেক উন্নয়ন করেছেন। আমরা চাই আবার টুকু সাহেব কে আওয়ামী লীগ থেকে নৌকা মার্কা প্রতীক দিয়ে আমাদের সেবা করার সুযোগ দেওয়া হোক।জামায়াত বিএনপির সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মহাসমাবেশে শত শত মানুষের একটি বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছি। আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা যাকে নৌকা মার্কা দিয়ে পাঠাবেন তার পক্ষে এভাবে ঐক্যবদ্ধ থাকবো আমরা।
ট্যাগ :
জনপ্রিয়

পাবনার সাঁথিয়া নাগডেমরা আওয়ামী লীগের পক্ষে হিন্দু সম্প্রদায় ঐক্যবদ্ধ

প্রকাশিত : ০৮:১৪:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩