বিএনপি জামাত দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের নৌকা মনোনয়ন প্রত্যাশী, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, শাহীন আহমেদ৷ আজ বৃহস্পতিবার (৩১ আগষ্ট) দুপুরে কেরানীগঞ্জ উপজেলার জৈন্তাপুর গ্রামে আয়োজিত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা তিনি এ সব কথা বলেন৷
তিনি আর ও বলেন, বিএনপি জামাত নিবাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে৷ বিএনপির সকল ষড়যন্ত্র জনগনকে পাশে নিয়ে মোকাবিলা করবো৷ নির্ধারিত সময়ে সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন উন্নয়নের প্রতীক নৌকা প্রতীক নিয়ে আপনাদের মাঝে আসতে পারি৷ তিনি আগামী জাতীয় সংসদ নিবাচনে সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান৷
কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বারেকের সভাপতিত্বে, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামিলীগের সাবেক সদস্য, শেখ বাবুল, ঢাকা জেলা দক্ষিণ কৃষকলীগের সভাপতি, জাকিউদ্দিন আহমেদ রিংকু, কেরানীগঞ্জ মডেল থানা মহিলা আওয়ামীলীগের সভাপতি, রেশমা জামান, কলাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, আহসানউল্লাহ টিপু, যুবলীগ নেতা, লিটন, ওয়াড আওয়ামীলীগের সভাপতি, তারা মিয়া শিকদার, ইস্পাহানি কলেজে ছাত্রলীগের সাধারণ সম্পাদক,নূর আলম, ইস্পাহানি কলেজে ছাত্রলীগের সহ-সভাপতি, হিদুল ইসলাম সহ অনেকে৷




















