০৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

হিলারি ক্লিনটনের নির্বাচনে ডক্টর মুহাম্মদ ইউনুস টাকা দিয়েছিলেন

আইনমন্ত্রী আনিসুল হক হিলারি ক্লিনটনকে ইঙ্গিত করে বলেন, একজন দুইবার চেষ্টা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেননি। যার নির্বাচনে ডঃ ইউনুস টাকা দিয়েছিলেন উনি এখন ডঃ ইউনুসকে বাঁচানোর সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হতে বলছেন।এটা কিসের সংগ্রাম। বাংলাদেশের মানুষের সাথে সংগ্রাম।
 ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার বিকালে আখাউড়া আজমপুর রেলস্টেশন চত্বরে দোয়া ও আলোচনা সভায় তিনি নোবেল বিজয়ী ডঃ ইউনুস এর বিচার প্রসঙ্গে তিনি এসবকথা বলেন।
 আনিসুল হক বলেন বাংলাদেশের মানুষ বিচার চায় এটা কি অন্যায়?আমাদেরকে এটা অপমান করার সামিল। তিনি বলেন আমরা সুষ্ঠু বিচার করতে জানি। উনি (ডঃ) ইউনুস যদি অন্যায় না করে থাকেন তাহলে তিনি খালাস পাবেন। আর যদি অনুচিত হয়, বিজ্ঞ বিচারক বিচার করবেন। বাংলাদেশে বিচার বিভাগ স্বাধীন। তিনি বলেন, কোন উছিলায় বাংলাদেশকে অপমান করবেন, বিচার বিভাগকে অপমান করবেন সেই চেষ্টা বন্ধ করুন। আইনমন্ত্রী আরোও বলেন, বাংলাদেশে কেউ আইনের উর্ধ্বে নয়। কেউ অপরাধ করলে তার বিচার হবে। আমরা দেখেছি বঙ্গবন্ধুর খুনিদেরকে ইনডেমনিটি অর্ডিনেন্স দ্বারা বিচার থেকে বাচিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। সেই জামানা আর নাই। এখনের জামানা ভিন্ন। এখন বাংলাদেশে আইনের শাসন আছে। সভা শেষে সাইবার নিরাপত্তা আইন সম্পর্কে টিআইবি’ট মন্তব্য সম্পর্কে সাংবাদিকদের সাথে তিনি বলেন, টিআইবি যা বলেছে এর কোনটায় সত্য নয়। সাংবাদিকরা এবং জনগণ ডিজিটাল নিরাপত্তা আইনের পাশে সিকিউরিটি আইন রেখে পড়লে তারা বুঝতে পারবে কতটা পরিবর্তন করা হয়েছে। এবং যেখানে উনাদের (টিআইবি) আপত্তি ছিল সেগুলো দূর করা হয়েছে। নির্বাচনে খরচ করার জন্য সরকার সার্বজনীন পেনশন স্কীম করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, মাথায় গিলু থাকলে কেউ এ কথা বলে। উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রাশেদুল কাওছার জীবন প্রমুখ। এর আগে তিনি আখাউড়া-সিঙ্গারবিল পর্যন্ত ৫ কিলোমিটার সড়কের মেরামত কাজ উদ্বোধন করেন।
ট্যাগ :
জনপ্রিয়

হিলারি ক্লিনটনের নির্বাচনে ডক্টর মুহাম্মদ ইউনুস টাকা দিয়েছিলেন

প্রকাশিত : ০৯:০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩