০৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

রায়পুরে ভুয়া চিকিৎসককে লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুরের রায়পুরে আবু তাহের নামের এক ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা ও চেম্বার সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল ইকবাল। এতে সহায়তা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম।

খোঁজ নিয়ে জানা যায়- উপজেলার চর আবাবিল ইউনিয়নের উদমারা হাজী স্টেশন এলাকায় পল্লী চিকিৎসক আবু তাহের রোগী দেখা ও ওষুধের ফার্মেসি চালান। গত ১৪-১৫ বছর ধরে তিনি নিজেকে ভুয়া ‘ডিপ্লোমা ইন মেসিডিন এন্ড সার্জারি’ বিশেষজ্ঞ পরিচয় দিয়ে লোকজনকে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন। একটি যন্ত্রের মাধ্যমে ৮০ ধরণের রোগ শনাক্তের নামে তিনি দীর্ঘদিন থেকেই অপচিকিৎসা দিয়ে গ্রামের সহজ-সরল মানুষের টাকা হাতিয়ে নিচ্ছিলেন। রোগীদের ব্যবস্থাপত্র লিখে নিজের ফার্মেসি থেকেই হাজার হাজার টাকার ওষুধ বিক্রির ব্যবসা করতেন তিনি। আবু তাহের এলাকায় ‘মেশিন ডাক্তার’ হিসেবে সর্বাধিক পরিচিত।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা বাহারুল আলম বলেন, ‘আবু তাহের রোগীদের চিকিৎসা দেওয়ার কোনো নিবন্ধন দেখাতে পারেননি। তাই অপচিকিৎসার দায়ে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা ও চেম্বার সিলগালা করে দেওয়া হয়। এছাড়া তিনি কখনো রোগী না দেখার লিখিত মুচলেকা দিয়েছেন।’

রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল ইকবাল বলেন, ‘জরিমানার অর্থ পরিশোধ ও ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে মুচলেকা দেওয়ায় আবু তাহেরকে ছেড়ে দেওয়া হয়।’

ট্যাগ :
জনপ্রিয়

বিএনপির ভূমিধস জয় উদযাপনে রেল শ্রমিক দলের কর্মসূচি

রায়পুরে ভুয়া চিকিৎসককে লাখ টাকা জরিমানা

প্রকাশিত : ১০:০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩