পুলিশ প্রধান আরো বলেন, নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালনের জন্য আমরা প্রস্তুত আছি। পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। যার কারণে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রভূত উন্নয়ন হয়েছে ও দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে কেউ চেষ্টা করলে সেটা দৃঢ় হস্তে দমন করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
সিনিয়র সচিবের পদমর্যাদা পেয়ে সোমবার (০৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এসব মন্তব্য করেন তিনি।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনী সব সময় সফলভাবে নির্বাচনী দায়িত্ব পালন করে আসছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে ও চমৎকার ভাবে হয়েছে।




















