০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

অপরাধ দমনে, আবারও চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ হলেন শিবলী নোমান

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সম্মাননা পেয়েছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান। এ নিয়ে ২০২৩ সালে ৫ বারের মতো জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচত হন তিনি।

মঙ্গলবার ( ৫ সেপ্টেম্বর ) বিকালে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসে আয়োজিত মাসিক কল্যাণ ও আইনশৃঙ্খলা মিটিংয়ে তাঁর হাতে সম্মাননা সার্টিফিকেট তুলে দেন জেলা পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ বিপিএম । জানা যায়, সাতকানিয়া – লোহাগাড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় এবং মাদক নির্মূল ও উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, ইয়াবা উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে দক্ষতার সাথে কাজ করায় তাকে এ পুরস্কার দেয়া হয়। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন, শ্রেষ্ঠত্ব পুরস্কার আমার দায়িত্বভার কর্মদক্ষতা আরও বেশি বাড়িয়ে দিয়েছে। সাতকানিয়া ও লোহাগাড়া থানার আইনশৃঙ্খলাসহ জনগণের সার্বিক সেবা প্রদানে নিজেকে নিয়োজিত করতে চাই। উল্লেখ্য-শিবলী নোমান সাতকানিয়া সার্কেলের দায়িত্ব পাওয়ার পর থেকেই কমতে শুরু করেছে সাতকানিয়া লোহাগাড়ায় অপরাধপ্রবণতা।

ট্যাগ :
জনপ্রিয়

পুরো রমজানে মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

অপরাধ দমনে, আবারও চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ হলেন শিবলী নোমান

প্রকাশিত : ০৪:১৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩